BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য । সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে নিজের ‘Tula Roy’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। তুলা রাম ওই এলাকার ভবেশ চন্দ্র রায়ের একমাত্র ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ২য় স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তুলা রাম মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। এ ছাড়া পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়েও তিনি সমস্যার মধ্যে ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি স্বাভাবিক হতে পারছিলেন না।