logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - সারা দেশ- নতুন সংস্কারে উদ্বোধন হলো চাঁদপুর ইলিশ চত্বর

নতুন সংস্কারে উদ্বোধন হলো চাঁদপুর ইলিশ চত্বর

ছবিঃ বিডিসিএন২৪

আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরে নতুন সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে ঐতিহ্যবাহী ইলিশ চত্বর সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চত্বরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা নুর আযম বিন শরীফ, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দে, মোহাম্মদ হিরন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম এবং শহর পরিকল্পনাবিদ সোহরাব হোসেনসহ অন্যান্য বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এখন কর্মসংস্থানই বিরাট চ্যালেঞ্জ : চাঁদপুর জেলা প্রশাসক

এখন কর্মসংস্থানই বিরাট চ্যালেঞ্জ : চাঁদপুর জেলা প্রশাসক

প্রধান অতিথি জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বলেন, “চাঁদপুর শুধু সুন্দর নদী ও ইলিশের জন্য নয়, বরং এখানকার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আন্তরিকতার জন্যও বিশেষ। চাঁদপুরের নদীমাতৃক পরিবেশ, ঐতিহ্যবাহী হস্তশিল্প, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং বন্ধুত্বপূর্ণ মানুষদের জন্য এই জেলা দেশের মধ্যে অনন্য। আমি আনন্দিত যে, চাঁদপুরের মানুষজন চত্বরের সৌন্দর্য উপভোগ করার সময় কোন ঝগড়া বা মারামারি দেখা যায়নি; সবাই যেন এক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। ইলিশ চত্বরের নান্দনিক সংস্কার এই অঞ্চলের ঐতিহ্য ও পরিচয়কে আরও সমৃদ্ধ করবে। এই মহৎ উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। চত্বরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা শুধু পৌরসভার নয়, সকলের দায়িত্ব। আমি পৌরসভার দায়িত্বে থাকা সকলকে অনুরোধ করছি যাতে চত্বরটি সর্বদা সচল থাকে এবং রাতের বেলাও চালু থাকে।”

সংস্কার ও সৌন্দর্যবর্ধনের ফলে চত্বরের আকর্ষণীয়তা আরও বৃদ্ধি পেয়েছে, যা চাঁদপুর শহরের নান্দনিকতা, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। উদ্বোধনের পর অতিথিবৃন্দ চত্বরটি পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

নতুন সংস্কারে উদ্বোধন হলো চাঁদপুর ইলিশ চত্বর

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরে নতুন সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে ঐতিহ্যবাহী ইলিশ চত্বর সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চত্বরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন। এছাড়া উপস্থিত

ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা নুর আযম বিন শরীফ, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দে, মোহাম্মদ হিরন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম এবং শহর পরিকল্পনাবিদ সোহরাব হোসেনসহ অন্যান্য বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।