logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের বালিতে পুঁতে রাখা লাশ উদ্ধার

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের বালিতে পুঁতে রাখা লাশ উদ্ধার

ছবিঃ বিডিসিএন২৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নির্বাচনের দিন রাতে নিখোঁজ হওয়া এক অটোরিকশা চালকের মরদেহ বালুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ রায়পুর উপজেলার রাস্তারমাথা লালগাজি মিজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে রাখালিয়া বাজারের উত্তরে ‘রাস্তারমাথা’ এলাকায় বালুর স্তূপে সন্দেহজনক চিহ্ন দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুর নিচ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

হাজীগঞ্জ নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরের গলিত লাশ উদ্ধার

হাজীগঞ্জ নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরের গলিত লাশ উদ্ধার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ গোপন করতে বালিতে পুঁতে রাখা হয়। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের বালিতে পুঁতে রাখা লাশ উদ্ধার

মোঃ দেলোয়ার হোসেন মৃধা, বিশেষ প্রতিনিধি

image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নির্বাচনের দিন রাতে নিখোঁজ হওয়া এক অটোরিকশা চালকের মরদেহ বালুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ রায়পুর উপজেলার রাস্তারমাথা লালগাজি মিজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন রাত প্রায় ১১টার দিকে

বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে রাখালিয়া বাজারের উত্তরে ‘রাস্তারমাথা’ এলাকায় বালুর স্তূপে সন্দেহজনক চিহ্ন দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুর নিচ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে।