logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

জেলার খবর

সারা দেশ
রায়পুর ৩ নং চরমোহনা ইউনিয়নকে মাদক মুক্ত, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই- মোস্তাফিজুর রহমান সুমন

লক্ষ্মীপুরের রায়পুরের ৩ নং চরমোহনা ইউনিয়নকে মাদক মুক্ত, চুরি ডাকাতি রোধে, আদর্শ, মডেল ও বৈষম্যমুক্ত  ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষের জানমাল নিরাপত্তা, মৌলিক অধিকার, ও  আইনের সুশাসন নিশ্চিত করতে চাই, সন্ত্রাসমুক্ত  ইউনিয়নকে একটি  মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।বুধবার বিকেলে ৩নং চরমোহনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গণমাধ্যম সাথে এমন কথা বলেছেন। তিনি বলেন, চরমোহনা ইউনিয়নকে আদর্শও মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে প্রথমত  প্রতিটি ওয়ার্ডে, গ্রামে পাড়া মহল্লায় মাদক মুক্ত ও চুরি ডাকাতি, ইফটিজিং বন্ধ করতে হবে। সকল অপকর্মের শিঁকড় হল মাদক। বৈষম্যমুক্ত, গরিব অসহায় কৃষক ও প্রবাসী পরিবারদের তাদের অধিকার তাদের ন্যায্য পাওনা সময়মতো সুষম বন্টন করার লক্ষে কাজ করতে হবে। প্রায় ২৫ হাজার ভোটার অধ্যুষিত জনবহুল এলাকায় রয়েছে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। এ ছাড়াও জনগণের ট্যাক্স ও ভ্যাট দিয়ে ইউনিয়ন পরিষদ চলে। তিনি জনগণের উদ্দেশ্য বলেন, ইউনিয়ন বাসির  ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিত্ব তৈরি করবেন। যাহাতে করে ইউনিয়নের গরীবদুখি সহ নানান পেশাজীবীদের আমানত যাহাতে সঠিকভাবে কাজে লাগানো যায়। এই ইউনিয়ন পরিষদের আমার জেঠা লুৎফর রহমান, আমার চাচা বেলায়েত হোসেন ও আমার বাবা মৃত ছিদ্দিকুর রহমান দীর্ঘদিন জনগনের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জনগনের খেদমত করেছেন। আমরা চেয়ারম্যান পরিবারের সদস্য হিসেবে আপামর জনগনের পাশে থেকে কাজ করতে চাই। সেই জন্য আপনাদের সহযোগীতা, সমর্থন একান্ত প্রয়োজন।