BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর নৌ থানায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে ও অবৈধভাবে মাছ শিকারের দায়ে প্রায় ৫০ টি নৌকা জব্দ করা হয়। এই সমস্ত নৌকা ও জেলেদের নামে করা হয় পৃথক মামলা। এ ব্যাপারে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজমগীর হোসেন এর সাথে আলাপকালে তিনি বলেন বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা হয় নৌকা ও জেলে। বিভিন্ন সময় জেলেদের আদালত থেকে জামিন দেওয়া হলেও নৌকার বিরুদ্ধে দায়ের করা মামলার জামিন সঠিক সময়ে না নেওয়ার কারণে নৌকাগুলো আমাদের থানা হেফাজতে রয়ে যায়। সরজমিনে গিয়ে দেখা যায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় তীরবর্তী স্থানে এই সমস্ত নৌকাগুলো নষ্ট হয়ে পরে রয়েছে। লক্ষ লক্ষ টাকার জেলেদের নৌকাগুলো যথাসময়ে আদালত থেকে জামিন নিতে না পারার কারণে উক্ত নৌকাগুলো নদীর পাড়ে পড়ে রয়েছে ।দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এই সমস্ত জেলেদের লক্ষ লক্ষ টাকার নৌকা নষ্ট হয়ে পড়ে রয়েছে। চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ তিনি আরো জানান একজন জেলেকে যেভাবে গ্রেফতার করে মামলা দেওয়া হয় ঠিক সেই ভাবেই তাদের ব্যবহারকৃত নৌ পুলিশ দ্বারা আটকৃত নৌকাটিকে ও একইভাবে মামলা দেওয়া হয়। এতে করে একজন আটককৃত জেলেকে যেভাবে আদালত থেকে জামিন নিতে হয় ঠিক তেমনিভাবে আটককৃত উক্ত নৌকাটি কে ও আদালত থেকে একই পদ্ধতিতে জামিন নিতে হয়। জানা যায় যে সমস্ত জেলেরা বিভিন্ন সময় তাদের নৌকা সহ গ্রেফতার হয় তাদের বেশিরভাগই অশিক্ষিত। এই সমস্ত অশিক্ষিত জেলেদের আইন কানুন সম্বন্ধে তেমন কোন ধারনা থাকে না। যার ফলে গ্রেপ্তারকৃত জেলেরা কোনরকম মুক্তি পেলে ও ফের গ্রেপ্তারের ভয়ে আটককৃত নৌকার জন্য তারা আর থানায় যেতে আগ্রহী নন। এই সমস্ত নানান জটিলতার কারণে জেলেরা আটককৃত নৌকাটি নষ্ট হয়ে গেল ও তারা আর ওই নৌকার জন্য থানায় এসে আবেদন করেন না। যার ফলে লক্ষ লক্ষ টাকার এই সমস্ত জব্দকৃত নৌকাগুলো মাসের পর মাস এবং বছর পর বছর একই স্থানে থাকার ফলে এবং ব্যবহার না করার কারণে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগী জেলে জানান আমাদেরকে আটক করার পর আদালত থেকে জামিনে বের করা হলেও আমাদের আটককৃত নৌকাটি সাথে সাথে দিয়ে দিলে আমরা আর ক্ষতিগ্রস্ত হবো না। জানা যায় এই সমস্ত জেলেরা বেশিরভাগই গরিব ও অসহায়। বিভিন্ন সময় জেলেরা বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে এবং ধারদেনা করে মাছ ধরার জন্য নৌকা তৈরি করে থাকেন। যখনই একটি অসহায় জেলের নৌকা আটক হয় এবং উক্ত নৌকাটি নিতে না পারে তখন তিনি হতাশ হয়ে পড়েন এবং অসহায় ভাবে জীবন যাপন করেন। কারণ একটি জেলের সম্বল শুধুমাত্র একটি নৌকা এবং একটি জাল। যখনই তারা জাল এবং নৌকা দুটি হারিয়ে ফেলে তখন তাদের স্বাভাবিক জীবন যাপন করা খুবই কঠিন হয়ে পড়ে।