ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬
শিশু ও নারী অধিকার রক্ষায় নিবেদিত সংগঠন ACMO (Anti Child Marriage Organization)
তাদের ঢাকা বিভাগের নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। "Defending Childhood, Defining Tomorrow" স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম আরও বেগবান করতে প্রস্তুত।
ঢাকা বিভাগের নতুন টিম:
বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহিন আলম আম্মান। তার পাশাপাশি সহকারী বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজিয়া তাসনিম । এছাড়া আইটি ও মিডিয়া সেক্রেটারি হিসেবে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব
ACMO-র যাত্রাপথ:
২০২২ সালের ১৩ মার্চ থেকে অফিশিয়ালি যাত্রা শুরু করে ACMO। মৌলভীবাজারের কিছু তরুণের হাত ধরে এই সংগঠনের জন্ম। টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিবাহের শিকার অষ্টম শ্রেণির ছাত্রী নূর নাহারের অকাল মৃত্যুর ঘটনা ফাউন্ডার রেদওয়ান আহমদকে এই সংগঠন প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়।
কেন্দ্রীয় নেতৃত্ব:
বর্তমানে ACMO সেন্ট্রালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল শিহাব এবং ভাইস প্রেসিডেন্ট মো. সামসুল আরেফীন সেন্ট্রাল উপদেষ্টা হিসেবে রয়েছেন রেদওয়ান আহমদ ,আব্দুল্লাহ আল মাহিন এবং মো. সাব্বিরুল হক।
ঢাকা বিভাগে নতুন নেতৃত্বের মাধ্যমে ACMO তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে এবং শিশু ও নারী অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
লগইন
ACMO ঢাকা বিভাগের নতুন নেতৃত্ব ঘোষণা: শিশু ও নারী অধিকার রক্ষায় নতুন অঙ্গীকার । ছবি প্রতিনিধি
মন্তব্য করার জন্য লগইন করুন!