BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব ,রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমান প্রমুখ।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডর অন ডিজাষ্টার(এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩সেপ্টেম্বর) সকালে হরিপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হেকস/ইপার-এর সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিস চন্দনকর এর সভাপতিত্বে উপস্থিত বক্তারা 'থ্রাইভ' প্রকল্পের বিভিন্ন লক্ষ্য, ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য এবং তা বাস্তবায়নে দুযোর্গ ব্যবস্থাপনায় পরিকল্পনা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।