BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও একটি চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার প্রধান আসামিকে জামিন দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হকের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারপ্রার্থী, আইনজীবী ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুখ্যাত ডাকাত সর্দার ও হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আলতু ডাকাতকে জামিন প্রদান করেন। এতে মামলার বাদী ও সাক্ষীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।মামলার আইনি অবস্থানআদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানার মামলা নং–১৪ এবং জিআর মামলা নং–১৫৩/২৪–এ গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে হাইকোর্ট বিভাগ আসামিকে জামিন প্রদান করেন। এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ক্রিমিনাল মিসলেনিয়াস পিটিশন নং–৫৮০০/২৫ দায়ের করলে ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটির কার্যক্রম ফাইলিং পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন। ফাইলিং পর আসামি পক্ষ ১৫ জানুয়ারি ২৬ তারিখে মামলাটি চেম্বার জজ আদালতে শুনানি করলে চেম্বার জজ মামলাটি রুল নিষ্পত্তির জন্য আবারো হাইকোর্টে প্রেরণ করে।পরবর্তীতে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মিসলেনিয়াস কেস নং–৮৩২০৭/২৫ এর আবেদনটি আসামিপক্ষ নন প্রসিকিউশন বা প্রত্যাহার করে নেয়। কিন্তু প্রত্যাহারের পূর্বেই রাষ্ট্রপক্ষ ৭ জানুয়ারি ২০২৬ তারিখে আপিল বিভাগে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু আপিল নং–৬৮/২০২৬ দায়ের করেন। ক্রিমিনাল মিসলেনিয়াস কেইস নং ৮৩২০৭ প্রত্যাহার হলেও ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু আপিল নং–৬৮/২০২৬ এখনো বিচারাধীন রয়ে যায়।