logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত কীভাবে ভোট চায়—প্রশ্ন মির্জা ফখরুলের

একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত কীভাবে ভোট চায়—প্রশ্ন মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে অবস্থান নেওয়া একটি দল এখনো তাদের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে ভোট চাইছে—এ প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একাত্তরের কৃতকর্মের জন্য আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পথসভায় জামায়াতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যে দলটি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং মানুষ হত্যা ও নারীদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তারা আজও সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি। অথচ এখন জনগণের কাছে ভোট চাইছে। তিনি বলেন, একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে ভোট চাওয়া কীভাবে সম্ভব—এই প্রশ্নের জবাব জনগণই দেবে।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের

ঠাকুরগাঁওয়ে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের । ছবি সংগৃহীত

নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এলাকায় প্রত্যাশিত উন্নয়ন করা যায়নি। এটি তার জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রংপুরে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ রয়েছে, তাদের সুদসহ ঋণ মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ঋণের বোঝা থেকেও সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

এ ছাড়া সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এসব কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত কীভাবে ভোট চায়—প্রশ্ন মির্জা ফখরুলের

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে অবস্থান নেওয়া একটি দল এখনো তাদের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে ভোট চাইছে—এ প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একাত্তরের কৃতকর্মের জন্য আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় এক

নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।