মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন ভূইফোর অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচার ছড়াচ্ছে ভূয়া কথিত ফেইসবুক সাংবাদিক নামধারী একটি কুচক্রী মহল ।
সুনামধন্য ডাক্তার আশরাফুজ্জামান লিটনকে জড়িয়ে ভুয়া অনলাইন পেজে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার প্রকাশ করছে ফেইসবুক নামধারী সাংবাদিক । একটি কুচক্রী তাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে তাকে নিয়ে দিনের পর দিন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার প্রকাশে মরিয়া উঠেছে বলে অভিযোগ করেন তিনি।
এই সমস্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের পরে তিনি তার পেশাগত দায়িত্ব পালন পূর্বক সরকারি কর্মকর্তা হয়ে ও তিনি তার সেবাদানে অটল রয়েছেন। এ ব্যাপারে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কে স্বচ্ছ নিরপেক্ষ সংবাদ তুলে ধরার আহ্বান জানান।
আশরাফুজ্জামান লিটন বলেন, আমি এই আসার কমপ্লেক্সে আসার পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা প্রদান বৃদ্ধি পেয়েছে । আমি অত্র হাসপাতালের সকল স্টাফদের সঠিক সময়ে আসা ও সরকারি নিয়ম মেনে কাজ করার নির্দেশ প্রদানে কটোর হই। যাতে সাধারণ মানুষজন আমাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হোন। আমি নিজেও সততার সাথে দায়িত্ব পালন করছি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রতিহিংসার অনলে পরে ও আর্থিক লাভের আশায় গত রবিবার কথিত কয়েকজন সাংবাদিকের সংবাদ সংগ্রহের নামে ডাক্তার আশরাফুজ্জামান লিটনের সাথে উদ্দেশ্য প্রণোদিত উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করে গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। তখনই আলোচনা-সমালোচনার জন্ম নেয়। এ সময় ওই সাংবাদিককে অভ্যন্তরীন প্রশ্ন করতে শোনা যায়,। তাকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের ডাক্তারদের অফিস সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত। আর সে নিজেই উল্লেখ করছে আমি দুপুর ২ টা ৩৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করছিলাম। এছাড়া তিনি জানেন না গাড়িটি আমার নয়। চালক সরকারি ড্রাইভার না৷ গাড়ী চালক প্রকল্পের নিয়োগ প্রাপ্ত। তার প্রকল্পের মেয়াদ দুই বছর আগে শেষ হয়েছে। নতুন করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা না হওয়ায় তার ও তার পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হয়। সাংবাদিকের উচিত সঠিকটা জেনেই সংবাদ প্রকাশ করা। সাংবাদিক হলো সমাজের দর্পণ। কিন্তু কতিপয় সাংবাদিক এ মহান পেশাকে কুলষিত করছে।
তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার সম্পর্কে দেশ বিদেশে অবস্থানরত সকলেই অবগত। আপনারা খোজ নিয়ে দেখেন বিগত দিন গুলোতে আমি অত্যন্ত সততার সাথে মেহেরপুর সদর হাসপাতালে দায়িত্ব পালন করে আসি। কিন্তু কোথায় কোন দিন প্রতিহিংসার অনলে পড়তে হয় না আমাকে। এই সাংবাদিকগুলোই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন ভূয়া অনলাইন পেজ খুলে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীতে যদি আমার বিরুদ্ধে ভিত্তিহীন কোন অপপ্রচার কেউ ছড়ানোর চেষ্টা করে আমি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।
লগইন
অপপ্রচার বন্ধ না হলে আইনি পদক্ষেপের ঘোষণা । ছবিঃ বিডিসিএন২৪ গ্রাফিক্স
মন্তব্য করার জন্য লগইন করুন!