logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- মতলব উত্তরে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

মতলব উত্তরে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

প্রাথমিকভাবে দুজনই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ

মতলব উত্তরে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, দীপক মন্ডল কেরির ট্যাবলেট খেয়ে এবং ফাহিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে কেরির ট্যাবলেট খেয়ে অসুস্থ

 হয়ে পড়েন দীপক মন্ডল। পরে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, দীপক পারিবারিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপ সামলাতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে তিনি কীটনাশক জাতীয় কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন

ফরিদগঞ্জে আম গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

অন্যদিকে, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে ফাহিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সে ওই গ্রামের সায়েদ আলী কারির মেয়ে।

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, ফাহিমা মোবাইল ফোনে টিকটক করত। তার ব্যবহৃত ফোনটি নষ্ট হয়ে যাওয়ার পর নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করে সে। পরিবার থেকে পরে মোবাইল কিনে দেওয়ার কথা বলা হলেও এতে বিলম্ব হওয়ায় সে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন

ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী শায়লার মরদেহ উদ্ধার

ছাত্রলীগ নেত্রী শায়লা আক্তার ।  ছবিঃ সংগৃহীত

দুটি ঘটনাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এসব ঘটনায় কোনো অভিযুক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দুজনই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

মতলব উত্তরে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

প্রাথমিকভাবে দুজনই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

পুলিশ সূত্রে জানা গেছে, দীপক মন্ডল কেরির ট্যাবলেট খেয়ে এবং ফাহিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে কেরির ট্যাবলেট খেয়ে অসুস্থ

 হয়ে পড়েন দীপক মন্ডল। পরে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক

সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, দীপক পারিবারিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপ সামলাতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে তিনি কীটনাশক জাতীয় কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।