logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ

চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ

শহরের বিভিন্ন স্থানে সাপ্তাহিক ভিত্তিতে কার্যক্রম চালানোর পরিকল্পনা সংগঠনটির

চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ

দীন মোহাম্মদ দিলরাজ । চাঁদপুর:
⁠⁠⁠⁠⁠⁠⁠
চাঁদপুরে পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ক্লিন চাঁদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘোষপাড়া ব্রিজ এলাকায় শুরু হয়েছে ‘ময়লার বিনিময়ে উপহার’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের কাছ থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে তার বিনিময়ে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ এবং পরিবেশবান্ধব গাছ।

মূলত সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে সচেতন ও অভ্যস্ত করে তুলতেই এই অভিনব কৌশল অবলম্বন করেছে সংগঠনটি। ব্যতিক্রমী এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা গেছে। অনেকেই ঘরবাড়ি ও আশপাশের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে জমা দিয়ে নিজেদের প্রয়োজনীয় নিত্যপণ্য ও গাছ উপহার হিসেবে সানন্দে বাড়ি নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

চাঁদপুরে সন্তান হত্যার দায়ে মা ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

চাঁদপুরে সন্তান হত্যার দায়ে মা ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

কর্মসূচি চলাকালে ‘ক্লিন চাঁদপুর’ এর প্রধান উদ্যোক্তা এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ নিজে উপস্থিত থেকে ময়লা নিয়ে আসা সাধারণ মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।

পরিবেশ সুরক্ষায় তরুণদের এই উদ্যোগ সম্পর্কে ‘ক্লিন চাঁদপুর’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো একক দিনের আয়োজন নয়। শহরকে পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের মাঝে স্থায়ী সচেতনতা তৈরি করতে এই উদ্যোগ সাপ্তাহিক ভিত্তিতে নিয়মিত শহরের বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে।

উক্ত কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে ‘ক্লিন চাঁদপুর’ সংগঠনের প্রায় ৩০ জন সক্রিয় সদস্য উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ে সরাসরি সহায়তা প্রদান করেন। পরিবেশ রক্ষায় যুবসমাজের এমন সৃজনশীল, ধারাবাহিক ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ ও সর্বস্তরের জনগণ।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ

শহরের বিভিন্ন স্থানে সাপ্তাহিক ভিত্তিতে কার্যক্রম চালানোর পরিকল্পনা সংগঠনটির

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

দীন মোহাম্মদ দিলরাজ । চাঁদপুর:
⁠⁠⁠⁠⁠⁠⁠
চাঁদপুরে পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ক্লিন চাঁদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘোষপাড়া ব্রিজ এলাকায় শুরু হয়েছে ‘ময়লার বিনিময়ে উপহার’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের কাছ থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ

করে তার বিনিময়ে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ এবং পরিবেশবান্ধব গাছ।