BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন ভূইফোর অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচার ছড়াচ্ছে ভূয়া কথিত ফেইসবুক সাংবাদিক নামধারী একটি কুচক্রী মহল ।সুনামধন্য ডাক্তার আশরাফুজ্জামান লিটনকে জড়িয়ে ভুয়া অনলাইন পেজে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার প্রকাশ করছে ফেইসবুক নামধারী সাংবাদিক । একটি কুচক্রী তাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে তাকে নিয়ে দিনের পর দিন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার প্রকাশে মরিয়া উঠেছে বলে অভিযোগ করেন তিনি।এই সমস্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের পরে তিনি তার পেশাগত দায়িত্ব পালন পূর্বক সরকারি কর্মকর্তা হয়ে ও তিনি তার সেবাদানে অটল রয়েছেন। এ ব্যাপারে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কে স্বচ্ছ নিরপেক্ষ সংবাদ তুলে ধরার আহ্বান জানান।আশরাফুজ্জামান লিটন বলেন, আমি এই আসার কমপ্লেক্সে আসার পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা প্রদান বৃদ্ধি পেয়েছে । আমি অত্র হাসপাতালের সকল স্টাফদের সঠিক সময়ে আসা ও সরকারি নিয়ম মেনে কাজ করার নির্দেশ প্রদানে কটোর হই। যাতে সাধারণ মানুষজন আমাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হোন। আমি নিজেও সততার সাথে দায়িত্ব পালন করছি।