মো. রাব্বি ঢালী, চাঁদপুর প্রতিনিধি:
‘আজকের চারা, আগামী দিনের সবুজ পৃথিবীর ইশারা’—এই স্লোগানকে সামনে রেখে মরহুম মাগফুর আলহাজ্ব মুহাম্মদ আকরাম আলী মিয়াজী ও তাঁর স্ত্রী আনতাশা বেগমের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফলজ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। হাজী আকরাম আলী একাডেমির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ আব্দুল মান্নানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মরহুম মাগফুর আলহাজ্ব মুহাম্মদ আকরাম আলী মিয়াজীর ১০ম মৃত্যুবার্ষিকী এবং তাঁর স্ত্রী আনতাশা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্থান ছিল হাজী আকরাম আলী একাডেমি ও হাজী আকরাম আলী হাফিজিয়া মাদ্রাসা (প্রস্তাবিত) মাঠ প্রাঙ্গণ।
কর্মসূচিতে পিতা-মাতার স্মৃতিচারণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পিতা-মাতার স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
আয়োজকরা আরও বলেন, আজকের একটি চারা ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে মানুষের জন্য ছায়া, ফল ও অক্সিজেনের উৎস হবে। পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মের কল্যাণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির অন্যতম বার্তা।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!