logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - রাজনীতি- সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাবে নতুন বাজেটের সুফল: ফরিদগঞ্জে প্রেস সচিব শিবলী

সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাবে নতুন বাজেটের সুফল: ফরিদগঞ্জে প্রেস সচিব শিবলী

সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাবে নতুন বাজেটের সুফল: ফরিদগঞ্জে প্রেস সচিব শিবলী

আমান উল্যা আমান, ফরিদগঞ্জ (চাঁদপুর):
উপজেলা পর্যায় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বনির্ভর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঘোষিত ‘জীবনবান্ধব’ বাজেটের সুফল সরাসরি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী।


​রোববার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রোববার দুপুরে সপরিবারে নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী। এরপর তিনি শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


​প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব সালেহ শিবলী সরকারের বিভিন্ন দূরদর্শী ও জনকল্যাণমুখী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি আরও সহজ করতে প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১৫১ বেডে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অর্থনৈতিক দূরদর্শিতার অংশ হিসেবে নতুন বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর কোনো অতিরিক্ত শুল্ক বা কর আরোপ করা হয়নি।

আরও পড়ুন

ফরিদগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, পল্লী চিকিৎসক অভিযুক্ত

ফরিদগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, পল্লী চিকিৎসক অভিযুক্ত

তিনি আরও বলেন, তরুণদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার ক্ষেত্রে বাজেটের যুগান্তকারী পদক্ষেপে নতুন উদ্ভাবনী আইডিয়া ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রজেক্টের জন্য তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত অফেরতযোগ্য সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে সফল উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১০ বছরের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফের বিশেষ সুযোগ রয়েছে।


​ফ্যামিলি কার্ড ও জনকল্যাণমূলক কর্মসূচি:
সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও দ্রব্যমূল্যের নাগালের মধ্যে রাখতে সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক ও সাধারণ পরিবারগুলো নিয়মিত সহায়তা পাবে।


​খাল খনন ও অবকাঠামোগত উন্নয়ন:
কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী সরকারের খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো মজবুত করা এবং স্বাস্থ্য খাতের মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।


​শিক্ষা ও জ্বালানি খাতের অগ্রগতি:
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, অতীতের ঋণ ও আমদানিনির্ভর নীতি থেকে বের হয়ে এসে নিজস্ব উৎস থেকে গ্যাস ও জ্বালানি উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। আমাদের মূল লক্ষ্য দেশের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো।


​সামাজিক ও পারিবারিক জীবনের সংহতি ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়তে হলে আমাদের সামাজিক ও পারিবারিক মূলবোধের চর্চায় ফিরতে হবে। সন্তান ও পরিবারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কথা স্মরণ করে বিএনপিকে জনগণের শান্তিকামী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন এবং ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।


​উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, আমজাদ হোসেন সিফন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।


​প্রধানমন্ত্রীর প্রেস সচিব গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাবে নতুন বাজেটের সুফল: ফরিদগঞ্জে প্রেস সচিব শিবলী

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

আমান উল্যা আমান, ফরিদগঞ্জ (চাঁদপুর):
উপজেলা পর্যায় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বনির্ভর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঘোষিত ‘জীবনবান্ধব’ বাজেটের সুফল সরাসরি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী।


​রোববার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ

ইউনিয়নের গোয়ালভাওর বাজারের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রোববার দুপুরে সপরিবারে নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী। এরপর তিনি শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


​প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব সালেহ শিবলী সরকারের বিভিন্ন দূরদর্শী ও জনকল্যাণমুখী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি আরও সহজ করতে প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১৫১ বেডে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অর্থনৈতিক দূরদর্শিতার অংশ হিসেবে নতুন বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর