BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নির্বাচনের দিন রাতে নিখোঁজ হওয়া এক অটোরিকশা চালকের মরদেহ বালুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।নিহত সোহাগ রায়পুর উপজেলার রাস্তারমাথা লালগাজি মিজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।শনিবার সকালে রাখালিয়া বাজারের উত্তরে ‘রাস্তারমাথা’ এলাকায় বালুর স্তূপে সন্দেহজনক চিহ্ন দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুর নিচ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে।