BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দীন মোহাম্মদ দিলরাজ । চাঁদপুর:চাঁদপুরে পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ক্লিন চাঁদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘোষপাড়া ব্রিজ এলাকায় শুরু হয়েছে ‘ময়লার বিনিময়ে উপহার’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের কাছ থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে তার বিনিময়ে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ এবং পরিবেশবান্ধব গাছ।মূলত সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে সচেতন ও অভ্যস্ত করে তুলতেই এই অভিনব কৌশল অবলম্বন করেছে সংগঠনটি। ব্যতিক্রমী এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা গেছে। অনেকেই ঘরবাড়ি ও আশপাশের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে জমা দিয়ে নিজেদের প্রয়োজনীয় নিত্যপণ্য ও গাছ উপহার হিসেবে সানন্দে বাড়ি নিয়ে যাচ্ছেন।