logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - খেলা- এমবাপ্পের পেনাল্টি নিয়ে বিতর্ক, নতুন শটের দাবির নেই আইনি ভিত্তি

এমবাপ্পের পেনাল্টি নিয়ে বিতর্ক, নতুন শটের দাবির নেই আইনি ভিত্তি

শেষ পর্যন্ত বেতিসের বিপক্ষে মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ

ছবি- সংগৃহীত

ম্যাচে আলভারো বায়েসের হাতে এমবাপ্পের পেনাল্টি ঠেকে যাওয়ার পর বেতিসের সেন্টার-ব্যাক মার্ক বারত্রার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মাদ্রিদ সমর্থকদের যুক্তি ছিল, এমবাপ্পে শট নেওয়ার আগেই বারত্রা বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন। পরে তিনিই বলটি ক্লিয়ার করে কর্নারের বিনিময়ে রিয়ালকে গোল থেকে বঞ্চিত করেন।

এ ঘটনা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ একটি ব্যাখ্যা দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পেনাল্টি পুনরায় নেওয়ার দাবির পেছনে শক্ত আইনি ভিত্তি নেই।

আরও পড়ুন

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে বার্সেলোনা, ৪-০ গোলের বিশাল জয়

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে বার্সেলোনা, ৪-০ গোলের বিশাল জয় । ছবি- সংগৃহীত

সংবাদমাধ্যমটির ব্যাখ্যা অনুযায়ী, এমবাপ্পে যেন ফিরতি বলে শট নিতে না পারেন, সে জন্য বারত্রা আগেই লাফিয়ে ওঠেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ড যখন পেনাল্টি স্পট থেকে শট নেন, তখন বারত্রার পা ডি-বক্সের ভেতরের ঘাস স্পর্শ করেনি। অর্থাৎ, ওই মুহূর্তে তিনি শূন্যে ভাসমান অবস্থায় ছিলেন।

এই বিষয়টিই পুরো বিতর্কের সমীকরণ বদলে দিয়েছে। কারণ বারত্রা প্রথম ডি-বক্সে প্রবেশ করলেও এমবাপ্পের কিক নেওয়ার সময় তার পা মাটিতে ছিল না।

এ ধরনের সূক্ষ্ম মুহূর্তে এক সেকেন্ডের ভগ্নাংশও সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বারত্রা নিয়মের সীমার মধ্যেই নিজের অবস্থান নিয়েছিলেন বলে ব্যাখ্যায় উঠে এসেছে।

ম্যাচের শেষভাগের এই নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদ বেতিসের বিপক্ষে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

এমবাপ্পের পেনাল্টি নিয়ে বিতর্ক, নতুন শটের দাবির নেই আইনি ভিত্তি

শেষ পর্যন্ত বেতিসের বিপক্ষে মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

ম্যাচে আলভারো বায়েসের হাতে এমবাপ্পের পেনাল্টি ঠেকে যাওয়ার পর বেতিসের সেন্টার-ব্যাক মার্ক বারত্রার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মাদ্রিদ সমর্থকদের যুক্তি ছিল, এমবাপ্পে শট নেওয়ার আগেই বারত্রা বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন। পরে তিনিই বলটি ক্লিয়ার করে কর্নারের বিনিময়ে রিয়ালকে গোল থেকে বঞ্চিত করেন।

এ ঘটনা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ একটি ব্যাখ্যা

দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পেনাল্টি পুনরায় নেওয়ার দাবির পেছনে শক্ত আইনি ভিত্তি নেই।