BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
এস এম পারভেজ:চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতরা দুটি বসতবাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাড়া বগুড়া এবং লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে সংঘবদ্ধ ডাকাত দল দুটি বাড়িতে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন পাড়া বগুড়া এলাকার বাসিন্দা মো. মরন আলী আখনের ছেলে মো. শহিদুল আখন এবং তার পাশের বাড়ির বাসিন্দা মো. নওয়াব আলী বেপারী।ঘটনার বর্ণনা দিতে গিয়ে মো. শহিদুল আখন জানান, গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ গেট ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় মুখ বাঁধা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ডাকাত গেট ও দরজার লক ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। চিৎকার করার আগেই ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে বেঁধে ফেলে এবং অস্ত্রের ভয় দেখায়।