BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনের আগে চাঁদপুর জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের জন্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশ নিয়েছেন জেলার প্রায় ৯ হাজার সদস্য।শনিবার সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলার সকল উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, ভোটার সহায়তা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।