logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

ঠাকুরগাঁও নির্বাচন

জাতীয়
একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত কীভাবে ভোট চায়—প্রশ্ন মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে অবস্থান নেওয়া একটি দল এখনো তাদের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে ভোট চাইছে—এ প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একাত্তরের কৃতকর্মের জন্য আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পথসভায় জামায়াতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যে দলটি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং মানুষ হত্যা ও নারীদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তারা আজও সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি। অথচ এখন জনগণের কাছে ভোট চাইছে। তিনি বলেন, একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে ভোট চাওয়া কীভাবে সম্ভব—এই প্রশ্নের জবাব জনগণই দেবে।