logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - সারা দেশ- সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ

সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ

ছবি- সংগৃহীত

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল বিতরণ নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনের বিরুদ্ধে।


স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে যারা “ধানের শীষ” প্রতীকে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের ওএমএসের কার্ড প্রদান থেকে বঞ্চিত করা হচ্ছে। অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রকাশ্যে বা অপ্রকাশ্যে জানিয়েছেন—যারা “ধানের শীষে” ভোট দিয়েছেন, তাদের কারও নাম তালিকায় রাখা হবে না। অন্যদিকে “চিংড়ি মাছ” প্রতীকে ভোট দেওয়া ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ গ্রেফতার-৬

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ গ্রেফতার-৬ । ছবি সংগৃহীত

ভুক্তভোগীদের ভাষ্য, ওএমএসের চাল নিম্নআয়ের মানুষের জন্য সরকারের বিশেষ সহায়তা কর্মসূচি। সেখানে রাজনৈতিক পরিচয় বা ভোটের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা হলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন।


এদিকে, কয়েকজন স্থানীয় সাংবাদিক অভিযোগ করেছেন, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ বা অনুসন্ধান করলে তাদের “দেখে নেওয়ার” হুমকি দেওয়া হয়েছে। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


উল্লেখ্য, ওএমএস কর্মসূচি সরকার কর্তৃক পরিচালিত একটি জনকল্যাণমূলক উদ্যোগ, যার আওতায় নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হয়। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী, দল-মত নির্বিশেষে যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করার কথা।


এ বিষয়ে চেয়ারম্যান বেলায়েত হোসেনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সরকারি সুবিধা বণ্টনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল বিতরণ নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনের বিরুদ্ধে।


স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে যারা “ধানের শীষ” প্রতীকে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের ওএমএসের কার্ড প্রদান থেকে

বঞ্চিত করা হচ্ছে। অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রকাশ্যে বা অপ্রকাশ্যে জানিয়েছেন—যারা “ধানের শীষে” ভোট দিয়েছেন, তাদের কারও নাম তালিকায় রাখা হবে না। অন্যদিকে “চিংড়ি মাছ” প্রতীকে ভোট দেওয়া ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।