ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা
কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডর অন ডিজাষ্টার(এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩সেপ্টেম্বর) সকালে হরিপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হেকস/ইপার-এর সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিস চন্দনকর এর সভাপতিত্বে উপস্থিত বক্তারা 'থ্রাইভ' প্রকল্পের বিভিন্ন লক্ষ্য, ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য এবং তা বাস্তবায়নে দুযোর্গ ব্যবস্থাপনায় পরিকল্পনা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল বাইন, উপজেলা কৃষি অফিসার
সৈয়দ শাহিনুর ইসলাম, যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার হোসেন,
সহ অফিসের সহকারী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান শিক্ষক ও থ্রাইভ প্রকল্পের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রোজেক্টোরের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন, থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সালেকিন ও প্রকল্প অফিসার আরফিনা আকতার।
লগইন
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত
মন্তব্য করার জন্য লগইন করুন!