BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মো. রাব্বি ঢালী, চাঁদপুর প্রতিনিধি: ‘আজকের চারা, আগামী দিনের সবুজ পৃথিবীর ইশারা’—এই স্লোগানকে সামনে রেখে মরহুম মাগফুর আলহাজ্ব মুহাম্মদ আকরাম আলী মিয়াজী ও তাঁর স্ত্রী আনতাশা বেগমের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফলজ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। হাজী আকরাম আলী একাডেমির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ আব্দুল মান্নানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মরহুম মাগফুর আলহাজ্ব মুহাম্মদ আকরাম আলী মিয়াজীর ১০ম মৃত্যুবার্ষিকী এবং তাঁর স্ত্রী আনতাশা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্থান ছিল হাজী আকরাম আলী একাডেমি ও হাজী আকরাম আলী হাফিজিয়া মাদ্রাসা (প্রস্তাবিত) মাঠ প্রাঙ্গণ।