লক্ষ্মীপুরের রায়পুরের ৫নং চরপাতা ইউনিয়নকে স্মার্ট মাদক মুক্ত, চুরি, ডাকাতি রোধে, আদর্শ, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষের জানমাল নিরাপত্তা, মৌলিক অধিকার ও আইনের সুশাসন নিশ্চিত করতে চাই, ইউনিয়নকে একটি স্মার্ট, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
মঙ্গলবার বিকেলে চরপাতা ইউনিয়নের নিজ অফিসে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ বিল্লাল মুন্সী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিডিসিএন ২৪ সাথে এমন কথা বলেছেন। তিনি বলেন, ৫নং চরপাতা ইউনিয়নকে স্মার্ট ডিজিটাল, আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গরিব অসহায়,কৃষক শ্রমিক ও প্রবাসী পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়তঃ প্রতিটি ওয়ার্ডে, গ্রামে পাড়া মহল্লায় মাদক মুক্ত ও চুরি, ডাকাতি, ইফটিজিং, বাল্যবিবাহ, ছেলেমেয়েদের শতভাগ পড়ালেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত কিছুদিন আগে উপজেলা প্রশাসন উপজেলা বিএনপি সিনিয়র নেতাদের সহযোগিতা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সমন্বয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে অনেক মাদক ইয়াবা সেবীকে ধরে পুলিশের সেপর্দ করা হয় এবং মাদক সেবীদের তালিকা প্রণয়ন করা হয়ও তাদের পরিবারদেরকে সতর্ক করা হয়েছে।
সকল অপকর্মের শিঁকড় হল মাদক সমাজ থেকে এই মাদক নির্মূল করতে হবে। বৈষম্যমুক্ত, গরিব অসহায় কৃষক ও প্রবাসী পরিবারদের তাদের অধিকার তাদের ন্যায্য পাওনা সময়মতো সুষম বন্টন করার লক্ষে কাজ করতে হবে। প্রায় ১৬ হাজার ভোটার অধ্যুষিত জনবহুল এলাকায় রয়েছে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। এ ছাড়াও জনগণের ট্যাক্স ও ভ্যাট দিয়ে ইউনিয়ন পরিষদ চলে। তিনি জনগণের উদ্দেশ্য বলেন, ইউনিয়ন বাসির ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিত্ব তৈরি করবেন। যাহাতে করে ইউনিয়নের গরীবদুখি সহ নানান পেশাজীবীদের আমানত সঠিকভাবে কাজে লাগানো যায়। এই ইউনিয়ন পরিষদের অনেকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু মাদক নির্মূল করতে পারেননি পুরো ইউনিয়ন মাদকের ছড়িয়ে পড়েছে মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। আমি চাই মানুষের খেদমত করতে। আমি লক্ষ্মীপুর জেলা দেশীয় চিকিৎসা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেব। ইউনিয়ন পরিষদে আপনাদের পাশে থেকে সর্বদায় কাজ করত চাই, সেই জন্য আপনাদের দোয়া, সহযোগীতা, সমর্থন একান্ত প্রয়োজন।
হাজী মোহাম্মদ বিল্লাল মুন্সী আরো বলেন, স্কুল,কলেজ থেকে শুরু করে অদ্য পর্যন্ত বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক মেজর মরহুম জিয়াউর রহমানের হাতেগড়া রাজনৈতিক দল বিএনপি'র আদর্শকে বুকে ধারণ করে আপোসহীন নেত্রী খালেদা জিয়ার আপোসহীন কর্মী হয়ে বিএনপির রাজনীতি করে আসতেছি। আমাদের পুরো পরিবার বিএনপি'র রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত রয়েছে।
দলের দুঃসময় রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রামে ছিলাম আছি থাকবো। গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনে সময় একজন বিএনপি কর্মী হয়ে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম আছি কোথায় পালিয়ে যায়নি। এলাকার মানুষের সাথেই কেটে গেছে আমার সময় এবং বাকিটা জীবন অত্র ইউনিয়নের গরীব, অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে কাটিয়ে দিতে চাই।
তিনি আরো বলেন, দলের দু:সময়ে ২০১১ ইং সালে নির্বাচনের চেয়ারম্যান পদে লড়েছি আমাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং ২০১৮ ইং সালে নির্বাচনে চরপাতা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়েছি তখনো আমাকে রাতের ভোটে নীল নকশা নির্বাচন করে হারিয়ে দেওয়া হয়েছে। জনগণ আমাকে ভোট দিয়েছিল বিএনপিকে সমর্থন করেছিল সাধারণ ভোটাররা। আমি বর্তমানে চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে রায়পুর থানা বিএনপির সম্মানিত সদস্য এবং চরপাতা বর্ডার বাজার কমিটির সভাপতি গাছিরহাট জামে মসজিদের সভাপতি বর্ডার বাজার জিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি হিসেবে পালন করেছি তিনি আরও বলেছেন আমি ও আমার পরিবারের লোকজন রাজনীতি বেনিফিটের জন্য করেনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং চার বারের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি।
তাহারই ধারাবাহিকতায় দলের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চাই। এ ইউনিয়নকে একটি স্মার্ট, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, সেচ্ছাসেবক দলের ও ০৯টি ওয়ার্ডের একাধিক নেতাও ইউপি সদস্য শাহাদাত মেম্বার সহ একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবীণ রাজপথের লড়াকু সৈনিক, অত্যন্ত সৎ ব্যক্তি ও মানবিক তাঁর নেতৃত্বে ইউনিয়নে এগিয়ে যাবে সে প্রত্যাশা করেন দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনইচ্ছুক আরো কয়েকজন ইউপি সদস্যসহ গাছিরহাট,বর্ডার ও গাজি নগর বাজারের একাধিক ব্যবসায়ী বিডিসিএন ২৪ কে বলেন, হাজী মোহাম্মদ বিল্লাল মুন্সী চরপাতা ইউনিয়নে বিএনপি দুঃসময় দলের হাল ধরেছেন অনেক বার জেল জুলুমের শিকার হন তিনি। একমাত্র ব্যক্তি হিসেবে যোগ্যতার মাপকাঠিতে চেয়ারম্যান হিসেবে তাকেই সমর্থন করবো আমরা।
তিঁনি প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধ্যমত দলমত উধ্বে: থেকে সাধারন পরিবারের মাঝে উপহার সামগ্রিসহ নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেন। গেল বন্যার সময় তিনি ব্যক্তিগত তহবিল নগদ অর্থ বিতরণ করেন, বন্যার্তদের মাঝে খাবার সামগ্রিসহ কম্বল বিতরণ করেন এবং মসজিদ, মাদ্রাসা এতিমখানা সহ গরিব অসহায় মেয়েদেরকে বিয়ের জন্য হাত বাড়িয়ে দেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠন সাথে জড়িত রয়েছেন।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!