বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর সহ- সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মো: আকাশ মিয়াজী।
গতকাল ৭ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত প্যাডে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে আকাশ মিয়াজী কে সহ- সভাপতি নির্বাচিত করা হয়।
এর আগে আকাশ মিয়াজী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক ও ৫১ সদস্য আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
আওয়ামী লীগ সরকারের সময় কচুয়া থানা ও মতিঝিল থানায় দায়ের করা ৪ টি মামলায় মো: আকাশ মিয়াজী কে আসামী করা হয়।
২০১৫ সালে কচুয়ার সাচার এলাকা থেকে গ্রেফতার করে, চাঁদপুর কারাগারে পাঠালে বিনা বিচারে ৪০ দিন জেল খাটেন।
ফ্যাশিবাদ আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার ফলে ৪ বার হামলার শিকার হন আকাশ মিয়াজী।
বিএনপি পরিবারের সন্তান মো: আকাশ মিয়াজী
শহীদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমান আদর্শ ধারণ করে জন্মস্থান কচুয়াতে খুব ছোট বেলায় ছাত্রদলের রাজনীতি করেন।
নির্বাচনের মাধ্যমে ১ নং হরিপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি
।
তার পর কচুয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পরবর্তীতে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় আসলে মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়েন পরেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সভাপতি মো: আকাশ মিয়াজী বলেন - শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান এর আদর্শ ধারণ করে একজন সৎ রাজনীতিবিদ হওয়ার জন্য সবার নিকট দোয়া কামনা করছেন
লগইন
ছাত্রদলের সহ- সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান আকাশ মিয়াজী
মন্তব্য করার জন্য লগইন করুন!