চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার, হাজী ইসহাক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সালাউদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, কৃষি বিষয়ক সম্পাদক আবু তাহের সরদার, কুটির শিল্প বিষয়ক সম্পাদক জিএম মহিউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ জহুরুল ইসলাম মাঝি ও সাধারণ সম্পাদক মান্নান আখন।
ছাত্রদলের সভাপতি ফয়সালা আখন, সহ-সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, এছাড়াও স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তারেক রহমানের আগমনকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে দলীয় কার্যক্রমকে গণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমন হাইমচরসহ পুরো চাঁদপুর জেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করবে।
লগইন
হাইমচরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা
মন্তব্য করার জন্য লগইন করুন!