জিএম ইয়াসিন আরাফাত: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা লেক ভিউ কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতি সভায় সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আমিনুর রহমান আমিন। সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি জনাব হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম বাবু। সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ব্যাপকভাবে সফল করার জন্য জেলা ও সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়। এ সময় সাতক্ষীরা জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লগইন
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরা জেলা যুবদলের প্রস্তুতি সভা।
মন্তব্য করার জন্য লগইন করুন!