চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে এজমালি পুকুরের ঘাট নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওমর ফারুক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এস এম পারভেজঃ
হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে এজমালি পুকুরের ঘাট নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর চরভাঙ্গা গ্রামের আব্দুল খালেকের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এজমালি পুকুরে ঘাট নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হলে ওমর ফারুক তার নানার ওপর হামলার প্রতিবাদ করতে এগিয়ে যান। এ সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। মামলার তদন্তে নেমে হাইমচর থানা পুলিশ এ পর্যন্ত সাতজন অভিযুক্তকে আটক করেছে। তবে মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে নিহত ওমর ফারুকের রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মুসল্লি, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এলাকাবাসীর দাবি, সামান্য বিরোধের জেরে একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সচেতন মহলের মতে, ব্যক্তি বা পারিবারিক বিরোধ কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হতে পারে না। সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন বজায় রাখতে সবাইকে সংযমী হতে হবে এবং আইনানুগ প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে হবে। একই সঙ্গে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।
লগইন
হাইমচরে নিহত ওমর ফারুকের জানাজা সম্পন্ন-অভিযুক্ত ৭ আসামী গ্রেফতার । ছবি প্রতিনিধি
মন্তব্য করার জন্য লগইন করুন!