logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- রায়পুরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ গেল টাইলস মিস্ত্রি সাগরের

রায়পুরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ গেল টাইলস মিস্ত্রি সাগরের

ছবি- প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রি মো. সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ জুন) রাতে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রি মো. সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে সাগরকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা নুরুল আমিন (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

রায়পুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ আটক- ২

রায়পুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ আটক- ২ । ছবি- প্রতিনিধি

নিহতের ভায়রা মো. রাজনের দাবি, অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। ঘটনার দিন এক ব্যক্তি তার কাছ থেকে মাদক কিনতে এলে সাগর এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুল আমিন সাগরের বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।

আহত সাগরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মো. রাজন জানান, চিকিৎসকদের মতে ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

রায়পুরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ গেল টাইলস মিস্ত্রি সাগরের

মোঃ দেলোয়ার হোসেন মৃধা, বিশেষ প্রতিনিধি

image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রি মো. সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ জুন) রাতে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রি মো. সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায়

মারা গেছেন।