logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- ময়মনসিংহের গৌরীপুরে মাছভর্তি মিনি ট্রাকের ধাক্কায় নিহত- ১

ময়মনসিংহের গৌরীপুরে মাছভর্তি মিনি ট্রাকের ধাক্কায় নিহত- ১

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) ২০২৬ সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ অভিমুখী তেলাপিয়া মাছ ভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটোবাইককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোচালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ , আহত ২৫

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ , আহত ২৫

দুপুরের দিকে নিহতের মরদেহ হাসপাতাল থেকে নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টা ০৫ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করলে বেলা ১১টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। পরবর্তীতে ১১টা ২৯ মিনিটে উক্ত মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

ময়মনসিংহের গৌরীপুরে মাছভর্তি মিনি ট্রাকের ধাক্কায় নিহত- ১

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

image

ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) ২০২৬ সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে

জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ অভিমুখী তেলাপিয়া মাছ ভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটোবাইককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোচালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।