logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি, যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি, যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

ছবিঃ বিডিসিএন২৪

মো রাব্বি ঢালীঃ 

দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট চাঁদপুর লঞ্চ টার্মিনালে এখনো নড়বড়ে কাঠের সিঁড়ি দিয়ে যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ যাত্রী, বিশেষ করে অসুস্থ ও প্রতিবন্ধীরা পড়ছেন চরম দুর্ভোগে।

০২ এপ্রিল ২০২৬। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগ কেন্দ্র চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাতায়াত করেন। তবে আধুনিকতার এই যুগেও টার্মিনালটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক রয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, যাত্রীদের লঞ্চে ওঠানামার জন্য এখনো ব্যবহার করা হচ্ছে পুরোনো, নড়বড়ে ও পিচ্ছিল কাঠের সিঁড়ি। জোয়ার-ভাটার সময় সিঁড়িগুলো খাড়া হয়ে গেলে বয়স্ক, নারী ও শিশুদের জন্য তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

চাঁদপুরে যাত্রীসেবা মান উন্নয়নে আধুনিক লঞ্চঘাটের কাজ চলছে।

চাঁদপুরে যাত্রীসেবা মান উন্নয়নে আধুনিক লঞ্চঘাটের কাজ চলছে।
যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

সবচেয়ে করুণ অবস্থা অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে। কোনো র‍্যাম্প বা হুইলচেয়ার চলাচলের ব্যবস্থা না থাকায় রোগীদের লঞ্চে তুলতে ৩-৪ জন মানুষের সহায়তা নিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কোলে করে বা ঝুঁকিপূর্ণভাবে তাদের ওঠানো হয়, যা রোগীর জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।

ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অন্যান্য স্থানে আধুনিক গ্যাংওয়ে ও টার্মিনাল সুবিধা থাকলেও চাঁদপুরে এখনো পুরোনো কাঠের সিঁড়ির ওপর নির্ভর করতে হচ্ছে, যা নিরাপদ যাতায়াতের অধিকারের পরিপন্থী।

সচেতন মহল মনে করছে, দ্রুত চাঁদপুর লঞ্চ টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া জরুরি। বিশেষ করে কাঠের সিঁড়ির পরিবর্তে স্টিলের গ্যাংওয়ে স্থাপন, প্রতিবন্ধী ও অসুস্থ যাত্রীদের জন্য র‍্যাম্প ও হুইলচেয়ার সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক যাত্রীসেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি।

পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীবেষ্টিত এই গুরুত্বপূর্ণ নৌ-বন্দরের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি, যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

মো রাব্বি ঢালীঃ 

দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট চাঁদপুর লঞ্চ টার্মিনালে এখনো নড়বড়ে কাঠের সিঁড়ি দিয়ে যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ যাত্রী, বিশেষ করে অসুস্থ ও প্রতিবন্ধীরা পড়ছেন চরম দুর্ভোগে।

০২ এপ্রিল ২০২৬। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগ কেন্দ্র চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা,

চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাতায়াত করেন। তবে আধুনিকতার এই যুগেও টার্মিনালটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক রয়ে গেছে।