চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে পরিচালিত রাত্রীকালীন পৃথক তিনটি অভিযানে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুরান বাজার বৌ বাজার সলেমান গাজী রোড এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন শেখ (৩০) নামে এক ব্যক্তিকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি মধ্য শ্রীরামদি এলাকার মৃত কাদির শেখের ছেলে।
দ্বিতীয় অভিযানে একই টিম বহরিয়া শ্রীরামপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়েজ গাজী (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ পিস ইয়াবাসহ আটক করে। তিনি শাহজাহান গাজীর ছেলে এবং বহরিয়া গাজী বাড়ির বাসিন্দা।
এদিকে তৃতীয় অভিযানে এসআই মো. আব্দুল আলীমের নেতৃত্বে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আখন বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. বশির আখন (৫০) নামে এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি উত্তর জিটি রোড বিষ্ণুদী এলাকার মৃত বাসেদ আখনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লগইন
চাঁদপুরে ৩৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মন্তব্য করার জন্য লগইন করুন!