মো রাব্বি ঢালী:
চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর বিশ্ব পুনঃ খাল খনন কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগে জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৬ মে) চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটির নাব্যতা সংকট ও ভরাট হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং কৃষিকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা দেখা দিত।
তারা আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখননের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। বিশেষ করে কৃষকরা এর মাধ্যমে বেশি উপকৃত হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
লগইন
চাঁদপুরের ঘোষেরহাটে প্রধানমন্ত্রীর বিশ্ব পুনঃ খাল খনন কর্মসূচির উদ্বোধন
মন্তব্য করার জন্য লগইন করুন!