logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দিলীপ কুমার দাস ও দিলিপ রবিদাস:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেন।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও কার্ডের বিষয়েও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

ছবিঃ বিডিসিএন২৪

বক্তব্যের একপর্যায়ে পাকুন্দিয়া বাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মুনিয়ারি কান্দি ও গফরগাঁওয়ের দত্তের বাজার সেতু প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালালসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি  এবং ভিবিন্ন  বিষয়ে কথা বলেন।

ঢাকা থেকে কিশোরগঞ্জের পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী, শিশু-কিশোর ও নারীরাসহ শত শত মানুষ জড়ো হন। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাসিমুখে হাত নেড়ে তাদের জবাব দিয়েছেন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

image

দিলীপ কুমার দাস ও দিলিপ রবিদাস:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেন।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি

ঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও কার্ডের বিষয়েও গুরুত্বারোপ করেন।