BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের কলেজ ছাত্র ফজলে রাব্বি বাবু হত্যাকাণ্ডের মূল আসামি শীর্ষ সন্ত্রাসী ও কথিত মাদক সম্রাট কানা মাহফুজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা কানা মাহফুজ ভারতে পালানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে লালমনিরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কানা মাহফুজ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ফজলে রাব্বি বাবু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।