BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃ বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের স্বাস্থ্যসেবা, কর্মজীবন ও জনজীবনে বাড়ছে ভোগান্তি। সংকট মোকাবিলায় সংযম, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।বৈশ্বিক জ্বালানি সংকট এখন আর কেবল অর্থনৈতিক সূচকের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সরাসরি প্রভাব ফেলছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ খাতগুলোকে ঝুঁকির মুখে ফেলছে।একাধিক হাসপাতালে জেনারেটর চালানোর মতো পর্যাপ্ত ডিজেল না থাকায় জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। সংকটাপন্ন রোগী ও প্রসূতিদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় জ্বালানির অভাবে অনেক ক্ষেত্রে চিকিৎসা কার্যক্রম সীমিত হয়ে পড়ছে।অন্যদিকে, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে মানুষকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই তেল পাচ্ছেন না। এতে শারীরিক ক্লান্তি ও অসুস্থতার ঘটনাও বাড়ছে।