logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - বাণিজ্য- সীমা ছাড়িয়েছে দুর্ভোগ, চরম ভোগান্তিতে জনসাধারণ

সীমা ছাড়িয়েছে দুর্ভোগ, চরম ভোগান্তিতে জনসাধারণ

ছবি: আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধি । বিডিসিএন ২৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে চাঁদপুর জেলাতেও। বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের; ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।

চাঁদপুরের আমির ফিলিং স্টেশনে দেখা গেছে শত শত যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই সময়মতো তেল সংগ্রহ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে তেল না পেয়েই ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন

শত বছরের পুরনো চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করায় চরম বিপাকে ৬ পরিবারের ৬০ জন সদস্য

শত বছরের পুরনো চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করায়  চরম বিপাকে ৬ পরিবারের ৬০ জন সদস্য

এ পরিস্থিতিতে চাঁদপুর জেলা প্রশাসন সর্বসাধারণের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যেন অযথা ঘোরাঘুরি না করেন এবং অপ্রয়োজনীয়ভাবে তেল সংগ্রহ থেকে বিরত থাকেন। পাশাপাশি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে তেল সংগ্রহ করে মজুদ করে রাখেন, তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসন অভিযান চালিয়ে কয়েকজন অবৈধ তেল মজুদকারীকে শাস্তির আওতায় এনেছে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও সংকট নিরসনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

সীমা ছাড়িয়েছে দুর্ভোগ, চরম ভোগান্তিতে জনসাধারণ

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে চাঁদপুর জেলাতেও। বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের; ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।

চাঁদপুরের আমির ফিলিং স্টেশনে দেখা গেছে শত

শত যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই সময়মতো তেল সংগ্রহ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে তেল না পেয়েই ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে।