logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

এতিম শিক্ষার্থী

ধর্ম ও জীবন
চাঁদপুরে এতিমদের সাথে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ইফতার ও দোয়া মাহফিল

মোঃ আবুল কালাম আজাদ:সামাজিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর এর উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।রবিবার (১৫ মার্চ) চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর এলাকায় অবস্থিত মাদরাসা ওমর ফারুক (র.) প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন আলমগীর আলম জুয়েল।এ সময় লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ক্লাবের সেক্রেটারি লায়ন গোলাম হেসেন টিটুর সঞ্চালনায় ফাস্ট প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মিজানুর রহমান ভুইয়া, ট্রেজারার মোঃ সৈয়দ হোসেন গাজী, জয়েন্ট ট্রেজারার আলমগীর হোসেন রুবেল, ডিরেক্টর প্রকৌশলী আহমেদ দিদার, লায়ন্স এন্ড লিওরশীপ কো অডিনেটর উপদেষ্টা  লিও রুপালী ক্লাব-চাঁদপুর,সিনিয়র স্টাফ রিপোটার দৈনিক ভোরের আওয়াজ,প্রতিষ্ঠাতা সভাপতি  আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা আইন সহায়তা কেন্দ্র ( আসক)চাঁদপুর জেলা শাখা, জাগো বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয় কারী ও কার্যকরী উপদেশ চাঁদপুর  মঞ্চ, চাঁদপুর,প্রতিষ্ঠাতা ডিরেক্টর চাঁদপুর ইন্টারেক্টর ক্লাব ও সাবেক চাঁদপুর  রোটারেক্টর ক্লাব,সন্মানিত কার্যকরী উপদেষ্ঠা সায়রা খাতুন আর্দশ মহিলা মাদ্রাসা, সাবেক ফুটবল খেলোয়াড়, সমাজ সেবক  মোঃ আবুল কালাম আজাদ বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর অফিস সহকারী আল আমিন হোসেন, এমরান খান, সোহাগসহ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসা ওমর ফারুক (র.) এর মুহতামিম মাওলানা মোঃ ইমরান হোসেন।আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।⁠⁠⁠⁠⁠⁠⁠শেষে সবাই আগামী দিনগুলোতে মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।