logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

অবৈধ সিল উদ্ধার

জাতীয়
লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার: বিএনপি- জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ছয়টি ভোটের সিলসহ গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোহেল রানাকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। পৃথক সংবাদ সম্মেলনে দুই দলের নেতারা নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ব্যালট পেপারে ব্যবহারের জন্য প্রস্তুত করা ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।ঘটনার পর রাতে শহরের গোডাউন রোডস্থ বশির ভিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেন, গ্রেপ্তার সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী হতে পারেন এবং তার পদ-পদবীও থাকতে পারে।