BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ইমাম হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন ভূঁইয়া ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।ইশতেহারে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষিত বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়।ইশতেহার অনুযায়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের জন্য সরকারি বরাদ্দের ওষুধ শতভাগ নিশ্চিত করা হবে। পাশাপাশি, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে সব গ্রাম্য রাস্তা পাকা করা এবং লক্ষ্মীপুর-রায়পুর সড়ককে চার লেনে উন্নীত করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও জেলে ভাতাসহ সব ভাতা প্রকৃত উপকারভোগীদের হাতে শতভাগ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়। এছাড়া নারিকেল, সুপারি ও সয়াবিনভিত্তিক কৃষিশিল্প গড়ে তোলা, হিমাগার ও ব্যবসায়িক হাব স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।