BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় ১২ যাত্রীর পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শিশুসহ আটজন যাত্রী বাসটিতে ওঠেন। পরে খোকসা কাউন্টার থেকে আরও চারজন এতে যোগ দেন। এই ১২ জনের মধ্যে পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।কুমারখালী থেকে ওঠা যাত্রীদের মধ্যে ছিলেন গিয়াস উদ্দিন রিপন, তার স্ত্রী লিটা খাতুন, ছেলে আবুল কাসেম সাফি (১৭) ও মেয়ে আয়েশা বিনতে গিয়াস (১৩)। এছাড়া ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাসিন্দা মো. নুরুজ্জামান, তার স্ত্রী আয়েশা আক্তার এবং তাদের সন্তান নওয়ারা আক্তার (৪) ও আরশান (৭ মাস) ছিলেন।