logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

লক্ষ্মীপুর খবর

সারা দেশ
লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার - ৩ প্রতিবেশী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিনদিন পর বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ। উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীন এর কন্যা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ। এঘটনায় একই বাড়ির তোফায়েল আহাম্মেদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সাথে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারা তার শিশু কন্যাকে হত্যা করে লাশ গুম করে।এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, শিশুর মরদেহ সেপটিক ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।