BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই বাঘারপাড়ার খাজুরা ক্যাম্প পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসব অভিযানে আসিফ হোসেন, রাব্বি হোসেন (২০), মারুফ হোসেন (২৩) ও সামিনুরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চায়নিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও ছোট আকৃতির একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।