BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর শহরের জামতলায় প্রতিবেশীর সাথে সম্পত্তিগত বিরোধের জেরে বসত ঘরের দেয়াল ভাঙচুরের এক মারাত্মক ও গুরুতর অভিযোগ উঠেছে। স্বরযমনে গিয়ে দেখা যায় চাঁদপুর শহরের জামতলা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসমাইল গাজীর সদ্য নির্মিত দেয়ালটি মনির গাজী গংরা মধ্যযুগীয় কায়দায় ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। স্থানীয়দের শত বাধায়ও তাকে রোধ করতে পারেনি এমনটিই জানিয়েছেন ভুক্তভোগী ইসমাইল হোসেন।৪ ঠা ফেব্রুয়ারি বুধবার সকাল প্রায় ১১:৩০ মিনিটে এই নেককার জনক ঘটনাটি ঘটে। মোঃ ইসমাইল গাজী জানান, মনির গাজী (পিতা: মৃত তাজুল ইসলাম), খলিশা ডুলী, ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা।