BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
২০২৬ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ৪৯ ম্যাচে ৪৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৩০ গোল করিয়েছেন তিনি।মেসির পারফরম্যান্সে এমএলএসের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এরপর উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।মেসির এই ধারাবাহিকতায় মুগ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা জিদান। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি।