BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সাইদ হোসেন অপু চৌধুরী:বৃহস্পতিবার, (২৬ ফেব্রুয়ারি) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত নারী উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানটি সমাজের নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের পাশাপাশি সৌহার্দ্য ও মিলনমেলার একটি সুন্দর উদাহরণ হয়ে ওঠে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত নারী উদ্যোক্তা, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাহসী ও পরিশ্রমী নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা এবং একসাথে মিলিত হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা এই অনুষ্ঠানকে বিশেষ এবং স্মরণীয় করে তুলেছে।