logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

অ্যাপেন্ডিসাইটিস

সারা দেশ
অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর স্কুলছাত্রীর মৃ/ত্যু/র তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ

গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগীর মৃত্যু হয়।সোহাগী জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মোমিনুর রহমান মণ্ডলের মেয়ে। সে স্থানীয় বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট অসুস্থ অবস্থায় সোহাগীকে জীবননগরের মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ডা. রফিকুল ইসলাম তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে জানান এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরদিন ডা. রফিকুল ইসলামই তার অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর ৩০ আগস্ট সোহাগীকে বাড়িতে নিয়ে যায় পরিবার। তবে বাড়ি ফেরার পর থেকেই তার প্রচণ্ড বমি, মাথাব্যথা ও জ্বর শুরু হয়। অবস্থার অবনতি হলে ২ সেপ্টেম্বর তাকে আবার ওই ক্লিনিকে ভর্তি করা হয়।সোহাগীর মা লাভলী খাতুন অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর থেকেই তার মেয়ের শারীরিক অবস্থা ভালো ছিল না। বাড়িতে নেওয়ার পর অবস্থার আরও অবনতি হলে তাকে ফের ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় ডা. রফিকুল ইসলাম প্রথমে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং চিকিৎসা দিতে অনাগ্রহ প্রকাশ করেন বলেও অভিযোগ করেন তিনি।লাভলী খাতুন বলেন, পরে চিকিৎসক তাদের ডেকে সোহাগীকে ভর্তি করে চিকিৎসা দেন। কিন্তু এরপরও তার অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে ওষুধের পাশাপাশি তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশন দেওয়ার পর সোহাগীর আর জ্ঞান ফেরেনি।