সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিলশা ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী দের জন্য ইফতারের আয়োজন করে সংগঠনটি।
গতকাল ১৬ মার্চ চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বিকাল ৫টা থেকে শুরু হয়ে দারিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ। চলে ইফতারের পূর্ব পর্যন্ত। এরপর উত্তর জিটি রোডে অবস্থিত ফাউন্ডেশনের অফিস হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইফতারের আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি কালী মোহন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আলম খাঁন,
সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহসিন বকাউল, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পালোয়ান, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, দপ্তর সম্পাদক সুখ রঞ্জন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভোর সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. মঞ্জুর মোর্শেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুক্তার হোসেন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তাপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ নাঈমুর রহমান দুর্জয়, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ তামিমুল গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা বেগম, আন্তর্জাতিক ও প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শিখন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম কাউসার, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ফখরুদ্দিন, নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ আহসান হাবীব, মোঃ হায়দার আলী, মোঃ আলম খান, মোঃ তামিমুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
লগইন
হিলশা ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় ইফতার বিতরণ করছেন সংগঠনের সদস্য বৃন্দ।
মন্তব্য করার জন্য লগইন করুন!