logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - ধর্ম ও জীবন- কোরআন-সুন্নাহর আলোকে রমজান মাসের গুরুত্ব

কোরআন-সুন্নাহর আলোকে রমজান মাসের গুরুত্ব

কোরআন-সুন্নাহর আলোকে রমজান মাসের গুরুত্ব | ছবি সংগ্রহীত

আল্লাহ তাআলা মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়ার ব্যস্ততা ও শয়তানের প্ররোচনায় মানুষ অনেক সময় সঠিক পথ থেকে বিচ্যুত হয়। বান্দার আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং অল্প সময়ে অধিক সওয়াব অর্জনের সুযোগ হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন পবিত্র মাহে রমজান—যা রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ।



আরও পড়ুন

শাবান মাসের রোজার ফজিলত

ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত

রমজানের ফজিলত

হাদিসে রমজান মাসের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। সহিহ বুখারির হাদিস (৩২৭৭) অনুযায়ী এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। এছাড়া বিভিন্ন বর্ণনায় মুমিনের দোয়া কবুল ও আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার সুসংবাদ রয়েছে।


রোজা ও তারাবিহ

রমজানে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের মুসলমানদের ওপর সিয়াম ফরজ। পাশাপাশি রাতের তারাবিহ নামাজ সুন্নতে মুয়াক্কাদা। হাদিসে এসেছে, ইমান ও সওয়াবের আশায় রোজা ও কিয়াম আদায় করলে পূর্বের গুনাহ মাফের প্রতিশ্রুতি রয়েছে (মুসনাদে আহমদ)। আরও বর্ণিত হয়েছে, রোজা ও কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে।


রমজান ইবাদতের পাশাপাশি শারীরিক সংযমের মাস। তাই যথাযথ আদব বজায় রেখে রোজা পালন ও মনোযোগের সঙ্গে তারাবিহ আদায় করার তাগিদ দিয়েছেন আলেমরা।


রমজানে করণীয়

রমজান খায়র ও নেক আমলের মৌসুম। হাদিসে বর্ণিত, ফেরেশতা কল্যাণকামীদের অগ্রসর হওয়ার আহ্বান জানান (তিরমিজি)। এ মাসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়—

কোরআন তিলাওয়াত, জিকির ও ইস্তেগফার

নফল নামাজ ও দান-সাদাকাহ

তাহাজ্জুদ ও দোয়ার প্রতি মনোযোগ

অসহায় ও কর্মচারীদের প্রতি সহমর্মিতা


রমজানে বর্জনীয়

রমজানের পবিত্রতা রক্ষায় মিথ্যা, গিবত, ঝগড়া-বিবাদ ও অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। সহিহ বুখারির হাদিস (১৯০৩) অনুযায়ী, যে ব্যক্তি মন্দ কথা ও কাজ পরিহার করে না, তার রোজার প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই।


শবে কদর ও ইতেকাফ

রমজানের শেষ দশক বিশেষ তাৎপর্যপূর্ণ। এ সময়ের বেজোড় রাতগুলোর একটিতে শবে কদর—যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। শেষ দশকে ইতেকাফ সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া হিসেবে বিবেচিত।


সদকাতুল ফিতর ও ঈদ

ঈদের আগে সদকাতুল ফিতর আদায় ওয়াজিব, যাতে দরিদ্ররাও ঈদের আনন্দে শামিল হতে পারে। শরিয়াহ অনুযায়ী নির্ধারিত খাদ্য বা তার সমমূল্য গরিব-মিসকিনদের মাঝে বিতরণের নির্দেশ রয়েছে।


রমজান আত্মসংযম, তওবা ও আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ। এ মাসের মর্যাদা রক্ষায় সচেতনতা ও আন্তরিক ইবাদতের ওপর জোর দিয়েছেন আলেমরা।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

কোরআন-সুন্নাহর আলোকে রমজান মাসের গুরুত্ব

মইনুল ইসলাম গাজী, ইসলামিক প্রতিনিধি

image

আল্লাহ তাআলা মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়ার ব্যস্ততা ও শয়তানের প্ররোচনায় মানুষ অনেক সময় সঠিক পথ থেকে বিচ্যুত হয়। বান্দার আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং অল্প সময়ে অধিক সওয়াব অর্জনের সুযোগ হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন পবিত্র মাহে রমজান—যা রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ।


data-cke-filler="true">